Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বুধবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি পাহাড়ি স্থানে, লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা মো. কামরুল হাসান।

এ ঘটনায় নিহত মো. শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়ের পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজহার মিয়ার পুত্র।

পুলিশ ও বন বিভাগের সূত্র জানায়, শাহ আলম স্থানীয় একজন কৃষক। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় তাঁর ধানক্ষেত রয়েছে। গত রোববার সকালে তিনি ধান ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। পরিবার ও স্থানীয় লোকজন টানা দুই দিন খোঁজাখুঁজির পর বুধবার পাহাড়ি এলাকায় গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০