Online Desk
৫ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

বাগেরহাট প্রতিনিধি: গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের হলরুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগীতায় অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ)-এর আয়োজনে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ভোধন করেন মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট সাইদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ সভাপতিএস এম রাজ, সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সাধারন সম্পাদক আলী আকরব টুটুল, সাংবাদিক মোল্লা আঃ রব, শৈয়দ শওকত হোসেন, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, আকমলউদ্দিন সাখি, ইসরাত জাহান,এসএস সোহান,সামসুররহমান,সহ জেলার ৩৩ জন গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

ধুনটে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ আন্ত : জেলা ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা: ডুবতে বসেছে শতাধিক হেক্টর বোরো ধান, ইউএনও বরাবর লিখিত আবেদন

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

১০

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

১২

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

১৩

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

১৪

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

১৫

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

১৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১৭

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১৮

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

২০