Shakil Shah
১০ অক্টোবর ২০২১, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে চুরি আতঙ্ক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দিন-রাতে চুরির ঘটনা ঘটছে। খাবারে ওষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে এসব চুরি সংঘটিত করছে চোরের একটি সক্রিয় সংঘবদ্ধ দল। এতে চুরির আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলাজুড়ে। চোরদের হাত থেকে রক্ষা পেতে লাঠি-সোটা নিয়ে রাত জেগে পাহাড়া বসিয়েছে এলাকাবাসী।

শনিবার রাত ৯টায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের সৌলাপুকুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। একদল যুবক সময় ভাগ করে নিয়ে রাতে বাড়ি-ঘর পাহাড়া দিচ্ছে। জানা গেছে, শুধুমাত্র অক্টোবর মাসের ১০ দিনেই দুওসুও ও পাড়িয়া ইউনিয়নে ৫টি চুরির ঘটনা ঘটেছে।

 

এর মধ্যে ১টি চুরি হয়েছে দিনের বেলায় অপর চারটি চুরি বাড়ির লোকজনকে অচেতন করে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি, সাবেক ইউপি সদস্যের বাড়িতে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলছে, আইনশৃংখলা বাহিনীকে অবগত করার পরও চুরির কোন রহস্য উন্মোচন না হওয়ায় এসব ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। জনমনে আতঙ্ক শুরু হয়েছে।

এর ফলে নিজেদের সম্পদ রক্ষা করতে নিজেরাই টর্চলাইট ও লাঠি নিয়ে রাত জেগে পাহাড়া শুরু করেছে। তবে স্থানীয় থানা পুলিশ বলছে চুরির ঘটনা ঠেকাতে তারা তৎপর রয়েছে। অল্প সময়ের মধ্যেই সব চুরির ঘটনার রহস্য উন্মোচন হবে। স্কুল শিক্ষক আসাদ আলী জানান, চুরির ঘটনা পুলিশকে জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর লিখিত অভিযোগ জমা দিয়েছি থানায়। এ পর্যন্ত শেষ। কোন ফল পায়নি।
পাড়িয়া গ্রামের নাজমুল হক জানান, বাড়িতে চুরির পর থানায় লিখিতভাবে জানানোর পরও ২৪ ঘন্টা পর পুলিশ আমার বাড়িতে এসেছে ঘটনাস্থল পরিদর্শন করতে। এদিকে রাতে পাশের গ্রামে একই ভাবে দুধর্ষ চুরি হয়েছে। পরিবার নিয়ে চরম আতঙ্কে রয়েছেন তিনি।

পাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেল জানান, চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক শুরু হয়েছে। শনিবার রাতে পাড়িয়া ইউনিয়নে সংঘটিত দুটি চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান, উপপরিদর্শক আব্দুস সোবহান।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বলেন, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আমরা পোশাক ছাড়া আপনাদের বাড়িতে এসে অবস্থান নিবো। চোরদের ধরতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১১

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৪

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৫

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৭

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৯

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

২০