Shakil Shah
২০ নভেম্বর ২০২১, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে।

‘তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।’

তিনি আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে আখাউড়া পৌর মেয়র ও  উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে নিজের জমানো টাকায় বুড়িতিস্তা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করলেন আব্দুল করিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

১০

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১১

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৪

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৫

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৬

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

২০