Shakil Shah
১৫ জানুয়ারী ২০২২, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে খেলতে মুখিয়ে আছেন ফাফ ডু প্লেসি

ভোরের দর্পণ ডেস্ক:

 

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এবারের আসরে বিদেশি তারকাদের মধ্যে বড় নাম দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। যিনি এবারই প্রথম বিপিএলে খেলতে আসবেন। নিজের প্রথম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এ প্রোটিয়া তারকা। কুমিল্লার হয়ে বিপিএলে অংশ নিতে মুখিয়ে আছেন ডু প্লেসি।

এক ভিডিওবার্তায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শুভকামনা জানিয়েছেন ডু প্লেসি। ভিডিওতে তিনি বলেন, ‘আমি ফাফ ডু প্লেসি, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে আসতেছি। এটা আমার জন্য প্রথম বার। কুমিল্লার সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি আমি। আশা করছি এবারের আসরে আমরা একসঙ্গে সাফল্য অর্জন করব। দেখা হবে।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। ২৭ দিনের এ টুর্নামেন্টে ৩৪টি ম্যাচ থাকছে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল সাড়ে ৫টায়। জুমার নামাজের কারণে শুধু শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হবে।

২১ জানুয়ারি বিপিএলের প্রথম পর্ব শুরু হবে ঢাকায়। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি খেলা হবে চট্টগ্রামে। পরে ঢাকায় ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হওয়ার পর ৭-৯ ফেব্রুয়ারি হবে সিলেটে। সেখানে বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ঢাকায় ১৪ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার হবে ফাইনাল। প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এলিমিনেটর থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোয় রাখা হয়েছে রিজার্ভ ডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১০

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১১

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১২

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৩

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৪

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৫

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৬

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৭

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৮

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০