Shakil Shah
৮ মে ২০২১, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

করোনাকালীন দুর্যোগে ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভলপমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এক হাজার প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঈদ উপহার ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইস্রাফিল মোল্লা, পরমেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা প্রমুখ। একই দিন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভলপমেন্ট কমিটির (এসডিসি) উদ্যোগে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বোয়ালমারী পৌর সভার মেয়র সেলিম রেজা লিপন প্রধান অতিথি হিসেবে দরিদ্র মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলো প্রঙ্গনে বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য মো আব্দুর রহমানের পক্ষ থেকে ৩০০ অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১০

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১১

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১২

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৩

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১৪

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১৫

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১৬

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৭

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

১৯

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

২০