Online Desk
১১ এপ্রিল ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৯৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৯৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

আজ শনিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়।

আজ বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, তিনি জানান পরিচালিত অভিযানে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে কসবার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি’র টহল দল অংশ নেয়। এসময় ২টি সিএনজি ও ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, স্যুটের কাপড়, ফুসকা, চিংড়ি মাছের রেনু, জিরা, শ্যাম্পু, বাজি, জনসন বেবি ক্রিম, মেহেদী, পন্ডস পাউডার, বিড়ি, মশার কয়েল ও টাইগার এনার্জি ড্রিংকস।

বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০