Online Desk
৩০ জুলাই ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. মাসুদ রানা এফসিএ

পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. মাসুদ রানা এফসিএ। এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত ছিলেন। তাঁর এই পদোন্নতি ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে এম. মাসুদ রানা ব্যাংকটির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, গভর্ন্যান্স ও অপারেশনাল কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২৯ বছরেরও বেশি সময়ের সুদীর্ঘ কর্মজীবনে তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতে কাজ করার মাধ্যমে নিজেকে একজন অভিজ্ঞ, সুদক্ষ ও দূরদর্শী কর্পোরেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্র্যাক ব্যাংকের উদ্ভাবন, টেকসইতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং-যাত্রায় তাঁর অবদান উল্লেখযোগ্য।

তাঁর এই পদোন্নতি উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ব্র্যাংক ব্যাংক পরিবার তাকে অভিনন্দন জানান। তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে এম. মাসুদ রানার ভূমিকা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর অবদান রাখবে।”

তিনি আরও বলেন, “তাঁর এই পদোন্নতি শুধুমাত্র তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিই নয়, বরং এটি ব্যাংকের অভ্যন্তরে বেড়ে ওঠা নিজস্ব নেতৃত্ব গড়ে তোলার প্রতি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।” এসএফ আহমেদ অ্যান্ড কো.-তে যোগদানের মাধ্যমে এম. মাসুদ রানা এফসিএ তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বেক্সিমকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ডিভিশন, সানোফি-অ্যাভেনটিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্র্যাক ব্যাংকের যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কৌশলগত দূরদর্শিতা, আর্থিক বিষয়ে বিস্তর জ্ঞান এবং শক্তিশালী নৈতিক মূল্যবোধ ব্যাংকিং খাতসহ অন্যান্য খাতেও বেশ প্রশংসিত।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০