Shakil Shah
১৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম

ভোরের দর্পণ ডেস্ক:

ভাসানচরে এই প্রথম রোহিঙ্গা শিশু জন্ম নিল। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় শিশুটি। তাদের তৃতীয় সন্তান এটি। শুক্রবার (১১ ডিসেম্বর) শিশুটি জন্ম নেয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দলের সঙ্গে ভাসানচরে নতুন ঠিকানায় পা রাখে পরিবারটি। 

এসব তথ্য নিশ্চিত করে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, শুক্রবার ভোরে ভাসানচরে আশ্রিত এক রোহিঙ্গা দম্পতির ঘরে শিশুসন্তান জন্ম নেয়। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন। তাদের ঘরে এটি তৃতীয় সন্তান।

মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হামলা, নিপীড়ন ও হত্যার কারণে ২০১৭ সালের ২৫ আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এ ছাড়া এর আগে এসে আশ্রয় নিয়েছিল বিপুলসংখ্যক রোহিঙ্গা। বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে ১১ লাখ। এ পরিস্থিতির মধ্যেই রোহিঙ্গাদের উখিয়া ও টেকনাফের ঘিঞ্জি ক্যাম্পগুলো থেকে সরিয়ে আরও নিরাপদে রাখতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে নিজস্ব অর্থায়নে বিপুল ব্যয়ে আশ্রয় ক্যাম্প নির্মাণ করে সেখানে পাঠানোর উদ্যোগ নেয় সরকার।

সর্বশেষ, (৪ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা হাসিমুখে অবশেষে পা রাখেন। এর আগে ভাসানচরে যেতে আগ্রহী এসব রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে গত বৃহস্পতিবার গাড়িতে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১০

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১১

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১২

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৩

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৪

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৫

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৬

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৭

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৮

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১৯

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

২০