Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত শাহা ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ট্যাগ অফিসার ছাড়াই জ্বালানি বিক্রি করা হচ্ছে এবং পরিমাপেও কম দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুসরণ না করেই পাম্পে জ্বালানি বিতরণ চলছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট টাকার বিপরীতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে ফুয়েল কার্ড ছাড়াই ড্রামে করে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে, যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত।

স্থানীয় গ্রাহক হাছিমুদ্দিন সাব্বির হোসেন, আজিজ মিয়া,আজিজার রহমান বাবলা সরকার অভিযোগ করে জানান, “বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। ওজনে কম দেওয়া হচ্ছে এবং নিয়ম না মেনেই ড্রামে তেল বিক্রি করা হচ্ছে।” হাছিমুদ্দিন আরও বলেন, “আমি ৪০০ টাকার পেট্রোল নিয়ে ওজন করে দেখি, সেখানে প্রায় ৬৭ টাকার পেট্রোল কম দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও উক্ত ফিলিং স্টেশনে তা মানা হচ্ছে না। এদিকে, অনিয়মের প্রতিবাদে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফিলিং স্টেশনের ম্যানেজার ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রাহকদের সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি জানান, পরবর্তীতে বিএসটিআই কর্তৃপক্ষ এসে ওজন যন্ত্র পরীক্ষা করবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান এখন থেকে নিয়মিত ট্যাগ অফিসার থাকবে বলে নিশ্চিত করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা ভুরুঙ্গামারী থানার এসআই এনামুল হোসেন জানান, “ট্যাগ অফিসার না থাকা এবং ফিলিং স্টেশনের অনিয়মের কারণে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কোনো অবনতি ঘটেনি।”

এদিকে, ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শামসুল আলম অভিযোগ করে জানান, সরকারি জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান—যেমন বিদ্যুৎ, হাসপাতাল, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের পর্যাপ্ত জ্বালানি না দিয়ে অনিয়ম করে বিক্রি করায় জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে বলে মনে করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০