Shakil Shah
১৩ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিনিদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ

ভোরের দর্পণ ডেস্ক :

রাশিয়ায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

আজ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেপ্তার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

মস্কোস্থ মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, ‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত। কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’। অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
মস্কোস্থ মার্কিন দূতাবাসের দাবি, রাশিয়ার নিরাপত্তা বাহিনী মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করছে এবং বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে। এ ছাড়া রাশিয়া গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের বৈরি সম্পর্ক বিরাজ করছে। শুরু থেকেই তারা ইউক্রেনকে সহযোগিতা করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০