Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২০, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের কোলে ফিরেছে টিএসসির পথশিশু জিনিয়া: নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া পথশিশু জিনিয়া অবশেষে মায়ের কোলে ফিরেছে। তাকে গতকাল সোমবাার নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তার মা সেনুরা বেগমের কোলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পথশিশু জিনিয়াকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। জিনিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় লোপা তালুকদার নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস সাংবাদিকদেরকে জানান, জিনিয়াকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। তবে কী উদ্দেশে তাকে নিয়ে গিয়েছিল তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

জিনিয়া মায়ের কোলে থাকা অবস্থায় একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী লিখেছেন, ‘আমাদের আদরের জিনিয়া; সম্প্রতি নিখোঁজ টিএসসি কন্যাকে, গতকাল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, বাংলাদেশ পুলিশ।’

গত ১ সেপ্টেম্বর রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছিল না। ওইদিন দুই তরুণীকে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়ার সাথে। টিএসসির পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ হয় জিনিয়া।

পরে শাহবাগ থানায় মামলা করেন জিনিয়ার মা সেনুরা বেগম। তাছাড়া জিনিয়াকে খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই তরুণীকে শনাক্ত করা হয়েছে। কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলো। দেড় বছর পর খোঁজ মিলেছিলো তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০