Shakil Shah
২৬ সেপ্টেম্বর ২০২০, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে শিক্ষা দিতে ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব

ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব আল হাসান

ভোরের দর্পণ অনলাইন:


চাল-ডালের আড়তদার ঢাকাইয়া কুট্টির সাজে সাকিব আল হাসান। সহজ বাংলায় পুরান ঢাকার একজন ব্যবসায়ী। বেশ ভালোভাবেই চলছিল তার এ ব্যবসা। মেসার্স এস টু এস ট্রেডার্সের মালিক সাকিব। হঠাৎ করে আশেপাশের মানুষের কথা শুনে বিনিয়োগ করেন শেয়ারবাজারে। কিছু না জেনে না বুঝে বিনিয়োগ করার ফলে বড় অঙ্কের লসের মুখ দেখতে হয় সাকিবকে। কীভাবে বিনিয়োগ করলে লসের মুখ দেখবেন না-এই শিক্ষা দিতেই ঢাকাইয়া কুট্টির সাজে দেখা যাবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

 

শেয়ারবাজারে বিনিয়োগ করে কেউ রাতারাতি বনে যান কোটিপতি আবার কেউ মূলধন হারিয়ে বসে যান মাটিতে। নানা মানুষের নানা কথায় ভুল জায়াগায় ভুলভাবে বিনিয়োগ করার কারণেই হয় করূণ দশা। কোনো ব্যবসায়ী যাতে মানুষের কথায় ভুল জায়াগায় ভুলভাবে বিনিয়োগ না করে টিভি কমার্শিয়ালের (টিভিসি) মাধ্যমে সেই শিক্ষা দেবেন সাকিব। অর্থ মন্ত্রণালয়ের অধীনে মূলধন বাজার নিয়ন্ত্রণকারী সরকারি সংগঠন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হয়ে এবার কাজ করেছেন তিনি।

এই টিভিসির পরিচালক সাকিবের বাল্য বন্ধু ও পরিচালক মাহাদী শাওন। দৈনিক আমাদের সময়কে মুঠোফোনে বিস্তারিত জানিয়েছেন টিভিসি-টি সম্পর্কে। শাওনের ভাষায় এটি অত্যন্ত এক্সক্লুসিভ কাজ।

তিনি বলেন, ‘না জেনে না বুঝে কেউ যাতে শেয়ারবাজারে টাকা বিনিয়োগ না করে বিএসইসি বিনিয়োগকারীদের সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে বিনিয়োগ করলে লাভের মুখ দেখা যাবে সেটাও শিখিয়ে দেওয়া হয়। আমরা টিভিসিতে দেখিয়েছি ঢাকাইয়া কুট্টি সাকিব মানুষের কথা শুনে ভুলভাবে বিনিয়োগ করে লস করে। পরে বিএসইসির এই প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে সে লাভের মুখ দেখে।’

টিভিসির এই দৃশ্যধারণে দুদিন অংশ নেন সাকিব। গতকাল তার অংশের দৃশ্যধারণ শেষ হয়। আজ শনিবার বাকি অংশগুলোর দৃশ্যধারণ করা হবে। সাকিবের দৃশ্যধারণ হয় রাজধানীর মিরপুর বেড়িবাধ এলাকায় অবস্থিত প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউটে।

শাওন জানান, সরকারি এই বিজ্ঞাপণের কাজ করার কথা ছিল গত মার্চে। কিন্তু লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যায়। এটা দেখা যাবে আগামী মাসের (অক্টোবরের) শেষের দিকে। খবর: আমাদের সময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১০

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১১

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১২

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৩

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৪

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৫

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৬

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৭

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৮

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০