Shakil Shah
১০ জানুয়ারী ২০২২, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিরা সকলে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) তাদের শরীর থেকে নেওয়া ভাইরাসের নমুনার জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন শনাক্তের কথা প্রকাশ করেছে।

নতুন শনাক্ত ৯ জনের মধ্যে ছয়জন রাজধানীর মহাখালী এলাকার এবং বাকি তিনজন বাসাবোর বাসিন্দা।

মহাখালীর বাসিন্দাদের মধ্যে ছয়জন নারী, তাদের বয়স ১৮ থেকে ৫২ বছরের মধ্যে। আর বাসাবোতে যাদের ওমিক্রন ধরা পড়েছে, তাদের দুজন ৫১ ও ৩০ বছর বয়সী পুরুষ এবং একজন ৫৬ বছর বয়সী নারী।

জিআইএসএআইডি জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে বিভিন্ন সময় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এসব নমুনার জিনোম সিকোয়েন্স করে তা জিআইএসএআইডিতে জমা দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্স সেন্টার, বাংলাদেশ-আইসিডিডিআর,বি।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছিলেন, বিদেশফেরত কারও কোভিড ধরা পড়লে তাদের শরীর থেকে ভাইরাসের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে।

পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে নমুনা নিয়েও জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে এসে দেশেও কয়েকজন আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১০

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১১

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৩

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৪

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৫

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৬

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৭

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৮

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৯

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

২০