Shakil Shah
১১ অগাস্ট ২০২২, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশ

ভোরের দর্পণ ডেস্কঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। কেউ যেন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার  (১১ আগস্ট) বিকেলে পুলিশ কোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি সব পুলিশ ইউনিটের প্রধানদের এ নির্দেশ দেন।

আইজিপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কূটনীতিকরা গমনাগমন করবেন। এ কারণে শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়াতে হবে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আর গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন,  ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারগণ যুক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১০

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১১

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১২

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৩

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৪

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৫

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৬

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৭

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৮

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১৯

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

২০