Shakil Shah
১৫ অগাস্ট ২০২২, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোক দিবসে লক্ষ্মীপুরে নানা আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে যুবলীগ। সোমবার (১৫ আগস্ট) সকালে রায়পুরের ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টার দিকে জেলা কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা।

পরে জেলা শহরের একটি এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল, গাছের চারা রোপণ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার আয়োজনে এতে যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন আমরা ক’জন মুজিব সেনার উদ্যোগে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।

অপরদিকে, লক্ষ্মীপুর পৌর মেয়রের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন ও সদর থানা আওয়ামী লীগের নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

১০

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১১

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১২

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১৩

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১৪

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৫

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৬

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৭

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৮

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৯

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২০