Shakil Shah
৯ এপ্রিল ২০২৩, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সপ্তাহজুড়ে ৪০ জেলায় থাকবে তাপপ্রবাহ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশের ৪০ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। একই সঙ্গে সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ এবং বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনার চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাট ১৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাতা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১০

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১১

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৩

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৪

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৫

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৬

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৭

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৮

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৯

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

২০