
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০ টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয়ে” জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিস ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে । কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক এবং কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা বজায় থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি লিজা রিসিল , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু , সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলন ও জেলা ছাত্রদল সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহেল ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল আমিন শেখ , ছাত্রদল সদস্য সচিব মাসুদ রানা চপল ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন । সমাবেশে কৃষকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।