৫ জুন ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ভূয়া করোনার প্রত্যায়ণ পত্র, ২ প্রতারক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার স্বাক্ষর ও সীল নকল করে করোনা টেস্টের নেগেটিভ মিথ্যা প্রত্যয়নপত্র বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নওগাঁ জেলার সদর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ হোসেন (২৮) ও কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকার মৃত দেওয়ান মাহামুদ এর ছেলে রাজু মিয়া (৩২)। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে হাসপাতালে ডেকে প্রতারক সাঈদ মিয়া ও তার সহযোগী রাজু মিয়াকে ডেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আফিস সহায়ক মো. লিটন মিয়া দাবী হয়ে মামলা দায়ের করলে গতকাল শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে আসামীদের।

মামলার বাদী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের অফিস সহায়ক মো: লিটন মিয়া জানান, আমাদের হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা স্যারের স্বাক্ষর ও সীল নকলের অভিযোগে দুই জনকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে করোনার নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের করোনা নেগেটিভ ফলাফল আসলে হাসপাতালের পক্ষে থেকে একটি প্রত্যয়নপত্র দেয়া হয়। সাভার এলাকায়  দুই শ্রমিক তাদের করোনা নেগেটিভের প্রত্যয়নপত্র  কর্মস্থল পোশাক কারখানায় জমা দিলে কারখানা কর্তৃপক্ষ প্রন্দহ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ঘটনাটি যাচাই করতে যোগাযোগ করে।

পরে  হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নমুনা নেয়া রোগীদের নামের তালিকায় ওই দুজনের নাম খুজে না পেলে তাদের সন্দেহ হয়। পরে হাসপতাাল থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই দুই শ্রমিককে আটকাতে বলি ও দুই শ্রমিকের সাথে আলাপ করে জানতে পারি সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা সাঈদ মিয়ার নিকট থেকে তারা ভূয়া প্রত্যয়নপত্রটি টাকার বিনিময়ে সংগ্রহ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১০

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১১

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৩

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৪

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৫

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৬

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৭

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৮

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৯

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

২০