
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ত্রাণ গোডাউনের শুভ উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কোর্টমাঠ চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী কাজী মুছা প্রমুখ।
সাড়ে ৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।