Shakil Shah
১৯ ফেব্রুয়ারী ২০২১, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হর্ষের টুইট ধরেই সমালোচকদের জবাব সাকিব-পত্নীর

ভোরের দর্পণ ডেস্ক:

সাকিব আল হাসান দেশের চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে তিনি আইপিএলে খেলার সিদ্ধান্ত নেয়ায় সমালোচকরা বেশ সরব। এবার সমালোচকদের বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই জবাব দিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সাকিবের আইপিএল বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়ে একটি টুইট করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। যে টুইটে তিনি লিখেছেন, মূলত সামনের দুই বছরে কয়েকটি বিশ্বকাপ থাকাতেই সাকিব আইপিএলকে প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হর্ষ ভোগলের টুইটটি ছিল এমন, ‘অনেক মানুষই দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএলকে বেছে নিচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের বদলে সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপ আছে। অগ্রাধিকার দেয়ার বিষয়টি তাই আরও সহজ হয়ে উঠছে।’

সাকিব-পত্নী শিশির হর্ষের সেই টুইটিই নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন। ভালোবাসার চিহ্ন এঁটে দিয়ে লিখেছেন, ‘তার (সাকিব) সবসময়ই একটি পরিকল্পনা থাকে।’

শিশির এই পোস্ট দিয়ে সমালোচকদের বার্তা দিতে চেয়েছেন, সাকিব যা সিদ্ধান্ত নেন তা বেশ ভেবেচিন্তেই। কেননা সামনের কয়েকটি বিশ্বকাপ নিয়ে তার আলাদা পরিকল্পনা আছে।

প্রমাণ তো চোখের সামনেই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে কী করেছিলেন সাকিব? পুরো দল যখন একসঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার তখন একা আইপিএলে।

নিজ উদ্যোগে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নিয়ে অনুশীলন করেছিলেন সাকিব, ফলটা দেখা গেছে বিশ্বকাপের মূল মঞ্চে। ব্যাটে-বলে রীতিমত বিশ্বকে চমকে দিয়েছিলেন সেবার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১০

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১১

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১২

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৩

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৪

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৫

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৬

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৭

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৮

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০