bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুদান নয় গার্মেন্টস খাতকে ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গার্মেন্টেস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। মালিক চাইলে তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবেন। গার্মেন্টস খাতকে দুই শতাংশ সুদে অনুদান নয়, তাদেরকে ঋণ দেয়া হবে।

বুধবার (১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী রফতানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। এ তহবিল থেকে ব্যবসায়ীরা কীভাবে সুবিধা পাবেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে, এটা অনুদান নয়। একটা নির্ধারিত সময় পর এ অর্থ ফেরত দিতে হবে।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আজ সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করবো।

তিনি আরও বলেন, আমরা তৈরি আছি, এই মুহূর্তে কমে আসার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমরা বিপদটা জানি। যখনই দেখব উন্নতি হচ্ছে চেষ্টা করব ব্যবসা বাণিজ্য সেই অনুযায়ী ঠিক করার।

অপর এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। যতদিন প্রয়োজন আর যতো প্রয়োজন সেনাসদস্য ততো দেয়া হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসকে প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সেই প্রস্তুতি নিয়ে আমরা সবসময় জনগণের পাশে থাকবো।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি চলাকালে জনগণ ঘরে থাকা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীকে বলা হয়েছে। ঘুরে বেড়ানোর জন্য এ ছুটি দেয়া হয়নি। ঘরে থাকার জন্যই এ ছুটি দেয়া হয়েছে। এই বার্তাটা প্রচারে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০