
কাহালু (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার দুপুরে বগুড়ার কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শণ করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম প্রমূখ।