Online Desk
২ মে ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গুরুত্বপূর্ণ খন্দকার টোলা সড়কটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় সড়কটির পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চারটি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে।

সরেজমিনে দেখা যায়, খন্দকার টোলা, সাধুবাড়ী, মামুরশাহী, আয়রা, ভায়রা, উচড়ংসহ প্রায় ৫০টি গ্রামের শহরের প্রধান স্থান খন্দকারটোলা। এই সড়কের পাশে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে রাস্তার ওপর নোংরা পানি জমে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় কাদার সঙ্গে নর্দমার পানি মাড়িয়ে চলাচল করতে হয় তাদের।

খন্দকারটোলা এই সড়কের সঙ্গেই সংযুক্ত রয়েছে ৫শ বছরের ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম এই স্থাপনাটি দেখতে প্রতিনিয়ত দেশি-বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু সড়কের বেহাল দশা দেখে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, যা দেশের পর্যটন খাতের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যটকদের অনেক সময় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে মসজিদে প্রবেশ করতে হয়।

এছাড়াও সেরুয়া বটতলা টু ফুলতলা রাস্তাটি প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত। এই রাস্তারও একই এই সড়কের পাশে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে রাস্তার ওপর নোংরা পানি জমে রাস্তার পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে মরণফাঁদে পরিণত হয়েছে।

অটোরিকশা চালক মহিউদ্দিন ও রমজান আলী আক্ষেপ করে বলেন, সারাদিন যা আয় করি, তার সিংহভাগ চলে যায় গাড়ির মেকানিকের পেছনে। ভাঙা রাস্তার কারণে অটোর পার্টস ঘনঘন নষ্ট হয়। ৬ জনের জায়গায় ৪ জন যাত্রী নিয়েও গাড়ি চালানো দায় হয়ে পড়েছে।

যাত্রী ইয়াসিন, আরাফাত ও শামীম বলেন, ভাঙা রাস্তায় অটোরিকশা চললে ঝাকুনিতে অনেকের মাথা গাড়ির ছাদে লেগে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের। গত বছর এলাকাবাসী নিজ উদ্যোগে ইট বিছিয়ে চলাচলের ব্যবস্থা করলেও বর্তমানে সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, জনদুর্ভোগের বিষয়টি আমি বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তুবরাদ্দ না থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, সড়কটি সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম বরাদ্ধ না থাকায় কাজ হয়নি। আবার প্রস্তুতি করেছি চিঠি অর্থ বরাদ্দ পাওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে। দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০