bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায়দের জন্য ইবি ছাত্রলীগ কর্মীদের ফ্রি সবজি বাজার

ইবি প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। ফলে ভোগান্তিতে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলা। এসকল অসহায় দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

অসহায় এসব মানুষের জন্য 'যার যা প্রয়োজন নিয়ে যান' এমন ব্যানার নিয়ে 'ফ্রি সবজি বাজার'র আয়োজন করেছেন তারা। যেখান থেকে নিম্ন আয়ের মানুষগুলো যার যতটুকু প্রয়োজন বিনামুল্যে নিতে পারবেন। নিজেদের অর্থায়নে বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে পথে পথে বিতরণ করছেন নেতাকর্মীরা।

সোমবার শাখা ছাত্রলীগের কর্মীবৃন্দের ব্যানারে ক্যাম্পাসের পাশ্ববর্তী শহর কুষ্টিয়ার বিভিন্ন স্থানে এ তারা এ সেবা দেন। শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ কার্যক্রম চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রথম দিনে প্রায় ৮০ মন সবজি বিতরণ করা হয়। যতদিন দেশের এমন অবস্থা থাকবে ততদিন অসহায় মানুষদেরকে এ সেবা প্রদান করবেন বলে জানান তারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে সমাজের অসহায় মানুষদের যেন না খেয়ে থাকতে হয়। সেজন্য অসহায় মানুষের সেবাই আমরা ইবি ছাত্রলীগের সাধারণ কর্মীরা রাস্তায় রাস্তায় বিনামূল্যে সবজি বিতরণ করছি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০