Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি, বাদ গেলেন সাকিব

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি, বাদ গেলেন সাকিব
ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এ জন্য ১,৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করলেও বাছাই শেষে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার—
মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় নেই সাকিব আল হাসান।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের দল ৪০ জনে নেমেছে এবং সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অন্য বাংলাদেশিদের মধ্যে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, আর রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি নির্ধারিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত ৩৫ জন ক্রিকেটারকে তালিকায় যোগ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে, এবং শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে।
মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর, যার মধ্যে ৩২টি স্লট বিদেশিদের জন্য। সবচেয়ে বেশি বাজেট নিয়ে অংশ নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)—তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। দলটিকে ৬ জন বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে।

ভিত্তিমূল্যের তালিকায়—

  • সর্বোচ্চ ২ কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ভারতীয় দুই ক্রিকেটার: ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিঞ্চোই
  • ৯ জনের ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপি
  • ৪ জনের ১.২৫ কোটি রুপি
  • ১৭ জনের ১ কোটি রুপি
  • ৪২ জনের ৭৫ লাখ রুপি
  • ৪ জনের ৫০ লাখ রুপি
  • ৭ জনের ৪০ লাখ রুপি
  • সবচেয়ে বড় দল—২২৭ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি

২৪০ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড, আর বিদেশি আনক্যাপড খেলোয়াড় ১৪ জন। যারা কখনো জাতীয় দলে খেলেননি, পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অথবা অন্তত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় চুক্তিতে নেই—তাদের আনক্যাপড হিসেবে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১০

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১১

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১২

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৩

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৫

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৬

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৮

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

১৯

বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০