২৬ এপ্রিল ২০২০, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে করোনা সচেতনায় মানবতার সেবায় কাজ করছে ১১ জন স্বাস্থ্যকর্মী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সরকারি ওয়েব সাইডে এ. টু. আই. ও  ব্র্যাক এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস কোভিট-১৯ এ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন বগুড়ার আদমদীঘির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। গত ১৮ এপ্রিল থেকে ওরা ১১ জন করোনা ভাইরাস সচেতনতামূলক কার্যক্রম সহ স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কাজে তারা সহযোগিতা করে যাচ্ছেন। সারা বিশ্বব্যাপী ইতিমধ্যে এই মরণঘাতি মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেরও প্রায় ৬০ জেলায় এই সংক্রামক ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে সরকারি এক ওয়েব সাইড এ. টু. আই ও ব্র্যাকের যৌথ ভাবে করোনা ভাইরাস শতর্কতামূলক সচেতনার জন্য স্বেচ্ছায় স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণের বিবৃতি দেয়। ওই বিবৃতি ওয়েব সাইডে দেখার পর বগুড়ার জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগমের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করে এ. টু. আই ও  ব্র্যাকের উদ্যোগে অনলাইনে করোনা ভাইরাস সচেতনামূলক স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ নেয়। গত ১৮ এপ্রিল থেকে স্বেচ্ছায় এই প্রশিক্ষণ প্রাপ্ত ১১ জন স্বাস্থ্যকর্মী মানবতার সেবায় নিরলস ভাবে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করে যাচ্ছেন। 
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ২০৬ জন ব্যক্তি হোমকোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়াও ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলার শাঁওইল গ্রামের পুলিশ সদস্য আহসান হাবীব (২৯) ও সান্তাহার সাহেবপাড়া মহল্লার সিএনজি চালক মিলন হোসেন (২৮) নামের ২দুই জনের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। বর্তমানে শাঁওইল গ্রামের ওই পুলিশ সদস্য আহসান হাবীব এই করোনা যুদ্ধে বিজয়ী হয়ে বাড়িতে ফিরে এসে সাধারণ জীবন যাপন করছে।  
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়া জানান, এই মরণঘাতি করোনা ভাইরাসটি সারা বিশ্বের সাথে বাংলাদেশেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের পাশাপাশি ওয়েব সাইডে স্বেচ্ছায় প্রশিক্ষণ প্রাপ্ত ১১ জন কর্মী মানবতার সেবায় আমাদের সাথে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০