Shakil Shah
১০ ডিসেম্বর ২০২১, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইভ্যালিকাণ্ডে তাহসান, মিথিলা, ফারিয়া যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন : পুলিশ

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া (বাম থেকে)। ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ইস্যুতে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁরা যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান নিজ কার্যালয়ে এ কথা জানান।

সাজ্জাদুর রহমান বলেন, ‘বাংলাদেশের কয়েকজন সেলিব্রেটির নাম আছে এখানে। তার মধ্যে তাহসান, শবনম ফারিয়া এবং মিথিলা। এরা মূলত শেষের সাত-আট-নয় নম্বর আসামি। যেহেতু মামলা হয়েছে, তারা আমাদের নজরদারিতে আছে। যেকোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে।’

‘অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। ফলে তাদের বিরুদ্ধে মামলা করেছেন গ্রাহক’, যোগ করেন সাজ্জাদুর রহমান।

গত ৪ ডিসেম্বর প্রতারণার অভিযোগে সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক সিএমএম আদালতে মামলাটি করেছেন। তারপর আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বললে ধানমণ্ডি থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করে। প্রতারণার অভিযোগে করা এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হাসান।

থানা সূত্রে জানা গেছে, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার এই মামলায় আসামি করা হয়েছে গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়া, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজিব হাসান বলেন, ‘সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর মামলা করেন।’ তাঁর অভিযোগ, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার টাকা, যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

এসআই রাজিব হাসান আরও বলেন, ‘মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি ও বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকাদের কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

জানা গেছে, আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠানে গায়ক-অভিনেতা তাহসান খান শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।

তবে, গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া শবনম ফারিয়ার বেতনের অধিকাংশ বকেয়া রয়েছে।

অন্যদিকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়ে। সব দিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান। একই পথে হাঁটেন রাফিয়াত রশিদ মিথিলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০