১৮ মে ২০২০, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎকন্ঠায় মানুষ শরণখোলায় প্রস্তুত ১০৭টি সাইক্লোন শেল্টার

শরণখোলা প্রতিনিধি : করোনার এই মহাদুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড়আম্ফানআরেক অসনি সংকেত হয়ে দেখা দিয়েছে উপকূলীয় বাগেরহাটের শরণখোলাবাসীর কাছে ঝড়ের আগমুহূর্তে আবহাওয়ার গুমটভাব ঠিক যেনো ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করি সিডরের সেই ভয়বহতার কথা মনে করিয়ে দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রচারিত সাত নম্বর বিপদ সংকেতের খবর শুনে উৎকন্ঠা আরো বাড়ছে মানুষের মাঝে। 

সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকল জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হচ্ছে

এদিকে, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে যাতে জানমান রক্ষা পায় সেজন্য উপজেলা প্রশাসন আগাম প্রস্ততি নিয়ে রেখেছে উপজেলার ১০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে করোনাভাইরাস সংক্রমণরোধে ওই সব সাইক্লোন শেল্টারে আশ্রিতদের সামাজিক দুরত্ব নিশ্চিৎ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় উপজেলা চারটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একাধিক মিটিং করে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সেচ্ছাসেবক এবং মেডিক্যাল টিম গঠন করা হয়েছে

এছাড়া, উপজেলার মোট ১০৭টি সাইক্লোন শেল্টারে আনুমানিক ২২হাজার আশ্রিতদের প্রাথমিক খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত চিড়া, গুড়, পানি এবং মোমবাতি দিয়াশলাই মজুদ রাখা হয়েছে

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপপরিচালক মো. আব্দুল লতিফ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্ন চাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে যেকোনো মুহূর্তে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে মোংলা পায়রা সমুদ্র বন্দরের জন্য ৭নম্বর বিপদ সংকেত ঘোষনা করেছে আবহাওয়া দপ্তর বর্তমানে মোংলা পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় সাড়ে ১১০০ কিলোমিটার দুরে অবস্থান করছে ঝড়টি

যে কোনো মুহূর্তে দিক পরিবর্তন করে মঙ্গলবুধবার সন্ধ্যার দিকে ভারতের উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঝড়ের সতর্কবার্তা প্রচার এবং উদ্ধার কাজের জন্য শরণখোলায় তাদের ৪৫টি সিপিপি সেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০