২ জুন ২০২০, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাস সচেতনতায় সড়কে আলপনা, ব্যাপক সাড়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমী এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘চেতনায় চাটমোহর’ নামের একটি ফেসবুক পেজের কর্মীরা। তারা পথচলতি মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত সড়কে সড়কে আলপনা আঁকছেন। করোনাভাইরাস সচেতনতায় সড়কে আলপনায় ব্যাপক সাড়া পড়েছে। এই কার্যক্রমে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরা অংশ নেন। রয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, গৃহবধূ, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মনুষ। এর আগে শুক্রবার নতুন বাজার জারদ্রিস মোড়ে আলপনা অংকনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শনিবার অংকন করা হয় চাটমোহরের জিরো পয়েন্টে। কর্মসূচীর তৃতীয়দিনে ‘অপ্রতিরোধ্য চাটমোহর’র সামনে চিত্রাংকনে ব্যাপক সাড়া পড়ে।
সোমবার দুপুর ১২টায় চাটমোহর-পাবনা সড়কের অপ্রতিরোধ্য চাটমোহরের পাশের সড়কে এ কার্যক্রমে অংশ নেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার,চাটমোহর পৌর মেয়র মির্জা রেজাউল করম দুলাল, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকিবিল্লাহ, ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, মধুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, প্রধান শিক্ষিকা সিস্টার মেরী মনিক,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের পরিচালক অধ্যক্ষ এম এ মতিন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন,সাধারণ সম্পাদক আ. মুতালিব, ছাত্রলীগ নেতা রাজিব কুমার বিশ^াস, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু প্রমুখ। আর পুরো চিত্রাংকনের কাজটি সমন্বয় করছেন অংকন শিক্ষক মানিক দাস।
করোনাভাইরাস সম্পর্কে পথচলা মানুষকে সচেতন করতে পাঁচদিনব্যাপী এই কর্মসূচী গ্রহণ করেছে চাটমোহরের ফেসবুক গ্রæপ ‘চেতনায় চাটমোহর’। ইতিমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে এই ব্যতিক্রমী উদ্যোগ।
চেতনায় চাটমোহরের অ্যাডমিন জেমান আসাদ জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছেন। মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। তাই পথচারীদের জন্য পথেই আমরা ছড়িয়ে দিতে চাই সচেতনতার বার্তা। এ উদ্দেশ্যেই সড়ক সচেতনতার এই উদ্যোগ গ্রহণ। পথ চলতে চলতে মানুষ এই ছবি দেখে যেন নিজেকে অনুভব করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০