Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৫-২৬ অর্থ বছরের উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশ গ্রহণে ইমাম সম্মেলন-২০২৬, উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল এগারোটায় উপজেলার বাইট্টাপাড়াস্থ উপজেলা মডেল রিসোর্স সেন্টার মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ খায়রুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ আবু বক্কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ আমিনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি মোঃ আব্দুল মতিন, লংগদু প্রেসক্লাব প্রতিনিধি মোহাম্মদ এরশাদ আলী ও ইমাম সমিতির সাবেক সভাপতি ও সাবেক মডেল কেয়ারটেকার মাওঃ সোহেল আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, ইমামগণ হচ্ছে সমাজের ধারক ও বাহক। মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ ও বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে মৎস্য নিধনরোধ সহ আদর্শ সমাজ গঠনে ইমাম সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

শেষে উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০