bhorerdarpan
১৯ জুন ২০২০, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪৩ : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনা শনাক্তে বাংলাদেশের আজ ১০৪ তম দিন। বিশ্বে করোনা শনাক্তে বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী এবং ২১ জন ঢাকার বিভাগের ও ২৪ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২১.৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, ৬১ টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৩২৭ টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৪৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দুই হাজার ৭৮১ জন। সুস্থ মোট ৪২ হাজার ৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৯ শতাংশ। তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৩ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন,  ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ১১ থেকে ২০ বছরে ১ জন।  অঞ্চল বিবেচনায় এদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৬ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের ১ জন, সিলেট ১ জন, খুলনায় ২ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০