Online Desk
১১ মার্চ ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, খুলনায় মানসিক রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। সমাজের কিশোর-কিশোরী ও তরুণরা নানা কারণে মানসিক চাপের স্বীকার হয়ে থাকে।

বিশেষ করে লেখা-পড়া শেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় পরিবারের চাহিদা মেটাতে না পেরে তারা হতাশাগ্রস্থ হয়ে পড়ে।

ফলে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য কেউ কেউ ভিন্ন পথ অবলম্বন করে। এ বিষয়ে ধর্মীয় উপসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা তৈরীর পাশাপাশি মানসিক চিকিৎসাকে সরকারের স্বাস্থ্য নীতির সাথে সমন্বয় ঘটাতে কাজ করতে হবে।

কেসিসি প্রশাসক বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। প্রজেক্ট সমাপ্তির পর কাউন্সেলিং কর্নারটি চালু রাখার বিষয়ে কেসিসি’র সহযোগিতায় বেসরকারি সংস্থা কারিতাস এ কর্মশালার আয়োজন করে। স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস ‘‘আশ্বাস-মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য’’ প্রকল্পের আওতায় পাচার হওয়া নারী-পুরুষদের কাউন্সেলিংসহ মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারে নগরীর শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে একটি কাউন্সেলিং কর্নার স্থাপন করে। বিশেষ করে পাচার হওয়া নারী-পুরুষসহ মানসিকভাবে বিপর্যস্ত মানুষের মানসিক সুস্থতা ফিরয়ে আনা, ট্রমা কাটানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করাই এর মূল লক্ষ্য। ২০২৫ সালের ২২ জুন উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত এ কাউন্সেলিং কর্নারে ১’শ ৩ জন রোগীকে কাউন্সেলিং করা হয়েছে।

কেসিসি’র সীমিত সামর্থের মধ্যে নগর স্বাস্থ্য ভবনে স্থাপিত কাউন্সেলিং কর্নারটি চালু রাখার বিষয়ে প্রচেষ্টা থাকবে উল্লেখ করে প্রশাসক জাতীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে এ খাতকে সম্প্রসারণে সরকারের দৃষ্টিতে আনা এবং তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করবেন বলে উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। শুভেচ্ছা বক্তৃতা করেন প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত, উপস্থাপনা করেন উইনরক ইন্টারন্যাশনাল-এর সিনিয়র ম্যানেজার এস কে নাজমুল ইসলাম এবং দলীয় কার্যক্রম উপস্থাপন করেন এডভোকেসী স্পেশালিস্ট মৃম্ময় মহাজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০