Online Desk
১২ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কোটালীপাড়ায় ইউএনওর কক্ষের সামনে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হাতে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার সাংবাদিকদের নাম কালাম তালুকদার।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের দ্বিতীয় তলার হলরুম থেকে বের হওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের মৃত জবেদ আলী তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে কালাম তালুকদার হলরুমে গিয়েছিলেন। সভা চলাকালীন সময়ে কক্ষ থেকে বের হলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাস সহ ১০/১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং টেনেহিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা সাংবাদিক কালাম তালুকদারকে উপজেলায় না যাওয়ার জন্য হুমকি দিয়ে বলেন, “তোরা আর সাংবাদিকতা করতে পারবি না। তোদের যেন আর কোথাও না দেখি।” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন মুঠফোনে বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। কি কারনে ছাত্রদল নেতারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য আমি তাদেরকে ডেকেছি। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘটে যাওয়া এই হামলার ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রশাসনের নাকের ডগায় একজন সাংবাদিকের ওপর এই ধরণের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। আমরা অনতিবিলম্বে লালন শেখ সহ এই হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

​বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হককে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং
এবিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০