bhorerdarpan
১৭ জুন ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণ তহবিল গঠন করে ত্রাণ সহায়তায় ইবি ছাত্র ইউনিয়ন

ইবি প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। ভাইরাসের বিস্তার ঠেকাতে নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। ফলে দুর্ভোগে পড়েছে কর্মহীনভাবে আবদ্ধ থাকা শ্রমজীবী মানুষ। সমাজের নিম্ন আয়ের এসব মানুষের সহায়তায় 'ত্রাণ সহায়তা টিম' গঠন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। গণতহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক সমস্যায় থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা করবে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাক্তন ও বর্তমান সকল সদস্যদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থের মাধ্যমে গঠিত হবে তহবিল। সংগঠনের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক জানান, এই কাজের জন্য গণতহবিল সংগ্রহ করা হচ্ছে৷ যার যে সামর্থ্য আছে আমাদের বিকাশ, রকেট ও নগদ একাউন্টে অর্থ সহায়তা দিচ্ছেন। এই অর্থ থেকে যারা সহায়তা চাচ্ছে তাদের জন্য ৭ দিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের সমপরিমাণ অর্থ পাঠিয়ে দেওয়া হবে৷ সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে কাজ করা হবে যেন সহায়তা প্রার্থীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন না হয়।
সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এ সহায়তা টিমে। এ কাজে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তহবিলে সহায়তার জন্য বিকাশ (০১৮২৬৮১৮৯৫০), রকেট (০১৭২৫৮৪৫৭২৮-৩) ও নগদ (০১৫১৭৮৫৬০১০) একাউন্টে অর্থ পাঠানো যাবে। এছাড়াও জরুরী প্রয়োজনে ০১৯৩৮৯৭৪৮৮৪, ০১৭৭৪১৪০৪৪২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ বিষয়ে সকল তথ্য 'ত্রাণ সহায়তা টিম' নামক ফেসবুক গ্রুপ থেকে জানা যাবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০