bhorerdarpan
৭ এপ্রিল ২০২০, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলা পরিষদের ৫১৫০পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর: গাজীপুর জেলার কর্মহীন ৫১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। দেশব্যাপী করোনোভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় ০৭এপ্রিল মঙ্গলবার জেলা পরিষদের সদস্যবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
জেলা পরিষদের প্রতিটি ওয়ার্ডে জনসাধারনের মাঝে বিতরনের জন্য ৫কেজি চাল, ২কেজি আলু ও ১কেজি ডাল মিলিয়ে  মোট ৮কেজি পরিমাণ প্যাকেটে অসহায়, গরীব, দিনমজুর, রিক্সচালক, ভ্যান চালক, অটোচালক ও শ্রমজীবি এসব মানুষদের মাঝে বিতরণের লক্ষ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন সহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম প্রমুখ।
জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিতিতে জেলা পরিষদের প্রতিটি ওয়ার্ডে বিতরণের লক্ষ্যে প্রত্যেকেই ২৫০টি করে ত্রাণসামগ্রী প্যাকেট গ্রহণ করেন। ত্রাণসামগ্রী বিতরণের সময় প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম বলেন, সমন্বিতভাবে করোনোভাইরাস প্রতিরোধে জনকল্যাণে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে এবং সাধারণ ছুটির কারণে যারা কর্মহীন হয়ে পড়ছে, যাদের দৈনন্দিন আয় রোজগার বন্ধ হয়ে গেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রানসামগ্রী বিতরণ করতে হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের দিকনির্দেশনায় জনস্বার্থে ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণের অনুরোধ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০