Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে চন্দনাইশ স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দীপন দেবনাথ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান পিপিএম।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, পুষ্টিহীনতা সাধারণভাবে তেমন একটা বোঝা যায় না। অনেক ক্ষেত্রে শিশুরা পুষ্টিহীনতা নিয়ে বেড়ে উঠছে। গর্ভবর্তী মায়ের ও এই সমস্যা থাকে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টির অভাব তাদের সন্তানদের ওপর প্রভাব ফেলে। তাই মায়েদেরও গর্ভকালীন অবস্থায় পুষ্টিকর খাদ্য গ্রহনে সচেতনতা অবলম্বন করতে হবে। পুষ্টি সম্পর্কে সাধারণ জনগণকেও সচেতন করতে হবে।

বিশেষ করে মৌসুমী ফলগুলোতে প্রচুর পরিমানে পুষ্টিগুন রয়েছে। বিদেশী ফল জরুরী নয়। প্রাকৃতিকভাবে এলাকাভিত্তিক ফল ওই অঞ্চলের লোকের শারিরীক চাহিদা পুরণ করে। যদিও আমরা সৌখিনতার খাতিরে বিদেশী ফলের উপর নির্ভরশীল। তাছাড়াও শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাদ্য গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার গ্রহনের আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০