Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। কর্তৃপক্ষ বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত সুনামি ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থার মতে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বড় ঢেউ ইওয়াতে, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে আঘাত হানতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রচারকারী সংস্থা এনএইচকে দেখিয়েছে, ঢেউয়ের আশঙ্কায় হোক্কাইডোর হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো বেরিয়ে যাচ্ছে এবং পর্দায় ‘সুনামি! সরে যান!’ সতর্কবার্তা ভেসে উঠছে।

ভূমিকম্পের কারণে জাপানের মূল হনশু দ্বীপের উত্তর প্রান্তের আওমোরিতে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ‘উচ্চ ৫’, যা এতোটাই শক্তিশালী যে মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে, রিইনফোর্সমেন্ট ছাড়া কংক্রিটের দেয়াল ধসে পড়ে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সামুদ্রিক খাদের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে থাকে।

জাপানের হোক্কাইডো এবং তোহোকু অঞ্চলে বর্তমানে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু নেই। তবে হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কম্পানি এবং তোহোকু ইলেকট্রিক পাওয়ারের সেখানে বেশ কিছু বন্ধ পারমাণবিক কেন্দ্র রয়েছে। তোহোকু ইলেকট্রিক জানিয়েছে, তারা তাদের ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ভূমিকম্প ও সুনামির প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০