
পটুয়াখালী প্রতিনিধি: সারা দেশের ন্যায় পটুয়াখালীতে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকাদান কার্যক্রম।
সোমবার সকাল সারে দশটায় শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ দিন ব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. মো: খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক জুয়েল রানা, পটুয়াখালী পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো: শহীদুল ইসলাম, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার পটুয়াখালী প্রেসক্লাবে সভাপতি এ্যাড. মোঃ জাকির হোসেন সহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে একযোগে জেলার অস্থায়ী ১৩২ টি কেন্দ্রে প্রায় ১১,১৫০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। সর্বমোট ১৭৯১ টি কেন্দ্র সহ ৯২৩ স্কুলে পর্যায়ক্রমে ১ মে পর্যন্ত জেলার ১,৯০,১২০ জন শিশুকে টিকা প্রদানের আওতায় নেয়া হয়েছে। দুই ডোজ হামের টিকা সম্পন্ন হওয়া শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য ফের টিকা নিতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।