Shakil Shah
১৬ এপ্রিল ২০২২, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুনেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি

ভোরের দর্পণ ডেস্কঃ
সরকার জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সভায় এ কথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কোনো ঋণের টাকা ছাড়াই নিজেদের অর্থায়নে হয়েছে সেতুটির নির্মাণ কাজ।

বর্তমান সরকার প্রসঙ্গে বলেন, ৭৫ এর পর বিভিন্ন সরকার নানা প্রতিশ্রুতি দিলেও শেখ হাসিনা ছাড়া অন্য কোন সময়ে দেশের জনগণ এত ভালো ছিল না। বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

পরে নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হবে। এজন্য নির্বাচন কমিশন শতভাগ সচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করবে।

বিএনপি বারবার নির্বাচন বিরোধী কথা বললেও জল ঘোলা করেও শেষ মুহূর্তে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, বাংলাদেশে অনেক সরকার এসছে। বঙ্গবন্দু হত্যার পর পঁচাত্তরের পর বহু সরকার। অনেক সরকার ক্ষমতায় এসছে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির বরখেলাপ করেছে।ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। বিদেশ থেকে ঋণ এনে ঋণ খেয়েছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরা বর্ণচোরা। এই রাজনীতিকে সবাই চিনে।

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আপনারা তুলনা করেন, সমালোচনা করেন। বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশের মানুষ যত ভালো আছে অত ভালো কি কোনোদিন ছিল?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১১

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১৩

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৪

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৫

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৭

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৮

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

২০