Bhorer Darpan Online
২৩ জুলাই ২০২০, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের চৌধুরীহাটে ২ পক্ষের পাল্টাপাল্টি মাইকিং

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরীহাটে কুরবানীর পশু ক্রয়-বিক্রয় নিয়ে ২ পক্ষের মাইকিং করা হয়। এ নিয়ে বুধবার বিকেলে মাইকিংয়ের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সালন্দর হাটে পশু ক্রয়-বিক্রয়ের ইজারা নিয়ে স্থানীয় ২টি পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হলে বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তিতে হাইকোর্ট মোহাম্মদ ওয়াকফ্ এস্টেটের পক্ষে আদেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে মোহাম্মদ ওয়াকফ্ এস্টেটের মোতওয়ালী গোলাম মাওলা চৌধুরী প্রশাসনের অনুমতি নিয়ে পশু ক্রয়-বিক্রয়ে মাইকিং করে। কিন্তু পরক্ষনেই অপর একটি পক্ষও মাইকিং শুরু করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়।
সালন্দর চৌধুরী হাট মোহাম্মদ ওয়াকফ্ এস্টেটের মোতওয়ালী গোলাম মাওলা চৌধুরী বলেন, দীর্ঘদিন আদালতে মামলা চলার পর হাইকোর্ট ওয়াকফ্ এস্টেটের পক্ষে রায় দিয়েছে। পরে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি সাপেক্ষে পশু ক্রয়-বিক্রয়ের মাইকিং করা হচ্ছে। কিন্তু আইন অমান্য করে বে আইনীভাবে একটি পক্ষ পশু ক্রয়-বিক্রয়ের জন্য অবৈধভাবে মাইকিং করছে।
এ ব্যাপারে সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল জানান, পশু ক্রয়-বিক্রয় নিয়ে মাইকিংয়ের বিষয়টি তিনি জেনেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সালন্দর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পশু ক্রয়-বিক্রয়ের জন্য হাট বাসানোর অনুমতি প্রদান করা হয়েছে। তবে ওয়াকফ্ এস্টেটের পক্ষে উচ্চ আদালতের রায়ে কোথাও পশুর হাটের কথা উল্লেখ করা নাই মর্মে এ বিষয়ে কোন উত্তেজনার খবর তিনি শুনেননি বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০