
ঠাকুরগাঁও প্রতিনিধি : ইজিবাইক শ্রমিকদের উপর পৌর টোলের নামে চাঁদাবাজি ও ইজিবাইক শ্রমিকদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন পালন করা হয়। মঙ্গলবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে চৌরাস্তায় পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়।
ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারণ সম্পাদক আবু আস লাবু প্রমুখ। করোনা পরিস্থিতিতে সারা দেশের শ্রমিকদের ন্যয় জেলার শ্রমিকরাও চরম অভাব ও দুর্দশার মধ্যে দিনতিপাত করছে উল্লেখ করে, পৌর সভার সকল প্রকার চাঁদাবাজি বন্ধের দাবি জানান বক্তারা।