Bhorer Darpan Online
২৫ জুলাই ২০২০, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি অস্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বাদীকে হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। এ ঘটনায় বাদী ও তার পরিবারের লোকজনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে বাদিনী ৭ জুলাই সদর থানায় একটি সাধারণ ডায়েরি পরে ৯ জুলাই একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার মুজিব নগর (মন্দিরপাড়ার) বাসিন্দা এক কিশোরী (১৫) কে সদর উপজেলার দানারহাট ঠাকুরদিঘী এলাকার সহিদুল্লাহর ছেলে আবু সাদাত (২৪) নামে এক যুবক একাধিকবার ধর্ষণ করে। পরে অন্ত:সত্তা হয়ে পরে কিশোরী। বিষয়টি জানতে পেরে কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় ২১ মে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয় আবু সাদাত। কিন্তু কিছুদিন না যেতেই অস্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পায় সে। এ অবস্থায় গত ৪ জুলাই বাদিনী শহর থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌঁছালে আবু সাদাতসহ কয়েকজন বাদিনীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। আবু সাদাতের সাথে সদর উপজেলার দানারহাট ঠাকুরদিঘী এলাকার সহিদুল্লাহ (৫৫) হিটলার (৪৫) ও সদর উপজেলার মুজিবনগর মন্দিরপাড়ার মাসুদ রানা (৪০) নামে ব্যক্তিরা হুমকি ও মারপিটে অংশ নেয়। স্থানীয়রা বাদিনীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বাদিনী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০