bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণসামগ্রী, টিসিবির পণ্য বিতরণ ও হাট- বাজারেও ভিড় : করোনা ঝুঁকি বাড়ছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ত্রাণের দাবিতে বৃহস্পতিবার শতাধিক মানুষ জড়ো হয় চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে। ত্রাণের জন্য তারা বিক্ষোভ করেন। একই দিন নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর পালপাড়ায় ত্রাণের জন্য আসেন শতাধিক নারী-পুরুষ। ত্রাণের জন্য এ রকম ভিড় করা হচ্ছে সব স্থানেই। অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব না মেনে পণ্যসামগ্রী বেচাকেনা করছেন। বাজারগুলোতে ভিড় কমছে না। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। উপজেলার কয়েকটি হাটে রাতের বেলা বেচাকেনা শুরু করা হচ্ছে। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক বললেন,চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ কম। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। তালিকা করা হচ্ছে। কর্মহীন দরিদ্র মানুষ ত্রাণের জন্য আসছে,আমরাও সহায়তার আপ্রাণ চেষ্টা করছি। নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর পালপাড়ায় সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রæতি দিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. হামিদ মাস্টার। 
উপজেলা ছাইকোলা, হরিপুর, পৌর শহরের নতুন বাজার হাটসহ লকডাউনকৃত গ্রাম কাটাখাখীতেও রাতের বেলা হাট বসানো হয়েছিলো। হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোেেসন নির্দেশে বৃহস্পতিবার রাতে হরিপুর হাট বসানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা উপেক্ষা করে এক শ্রেণীর সুবিধাবাদী ব্যক্তিদের ইন্ধনে এসকল হাট রাতে বসানো হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে চাটমোহর উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও গতকাল শুক্রবার রিক্সাভ্যান,অটোভ্যান চলতে দেখা গেছে। মোটর সাইকেল দাপিয়েছে সবখানে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান, উপজেলাকে লকডাউন করা হয়েছে। জরুরী সেবা ছাড়া সব কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। সবাইকে ঘরে থাকতে হবে। আইন অমান্যকারীকে কোন ছাড় দেওয়া হবে না।
সচেতন ব্যক্তিদের অভিমত,ঝুঁকি এড়াতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া বা অন্য কোন ব্যবস্থা করা উচিত। যাতে স্বাস্থ্য বিধি নিশ্চিত য়। কারণ অধিকাংশ ক্ষেত্রে ত্রাণ বিতরণের সময় জনসমাগমের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য দ্রæত সময়ের মধ্যে দিনমজুর ও নি¤œমধ্যবিত্ত কর্মহীন মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া জরুরী।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০