Online Desk
১৪ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়ন-এ ঘটনা ঘটে। এতে তিনটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মৃধার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘরগুলোতে। এতে হাবিব মৃধা, জাফর মৃধা ও কামাল মৃধার বসতঘরসহ ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কামাল মৃধার ঘরে থাকা প্রায় ১০টি ছাগলও পুড়ে মারা গেছে।

প্রতিবেশী বিউটি বেগম আগুন দেখতে পেয়ে চিৎকার করে বাড়ির লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনটি পরিবার প্রায় সর্বস্ব হারিয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের প্যাকেট ও তিনটি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া ঘর নির্মাণের জন্য দুই বান টিন আগামীকাল পৌঁছে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদন সাপেক্ষে ঘর পুনর্নির্মাণের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদনও পাঠানো হবে।

রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল মৃধা বলেন, রাতেই তিনি অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। যানবাহনের অভাবে রাতে ঘটনাস্থলে আসতে পারেননি। সকালে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের অবহিত করেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহানাজ বেগম অভিযোগ করেন, প্রতিবেশী হারুন মৃধা ও তার ছেলে শাকিল মৃধা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ঘটনার আগের দিন তাদের হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত পক্ষের হারুন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং পূর্ব শত্রুতার জেরেই এসব বলা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০