Shakil Shah
১৪ অক্টোবর ২০২১, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন

ভোরের দর্পণ ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের ২২টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান। তিনি আরও বলেন, মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি।

উল্লেখ্য, বুধবার সকালে কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে, এমনকি সংঘর্ষও হয়। এরপর এদিন দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

এদিকে, দুর্গাপূজার মধ্যে এই ঘটনার পর বিকেলে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় বলা হয়, ‘ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।’ এই ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতেও সবার প্রতি আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১০

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১১

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১২

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৩

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৪

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৫

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৬

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১৭

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৮

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৯

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

২০