Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

চলমান যুদ্ধবিরতির সময়কালকে মার্কিন সামরিক বাহিনী তাদের সরঞ্জাম পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ দিলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় ইরানে হামলা শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদসহ সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে…। আমরা এই সময়টাকে সরঞ্জাম মজুতের কাজে লাগিয়েছি এবং তারাও (ইরান) হয়তো কিছুটা মজুত করেছে।’’

তিনি বলেন, ‘‘আমরা অভিযানের জন্য প্রস্তুত। আমাদের সামরিক বাহিনী মুখিয়ে আছে।’’ মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না তিনি।

তিনি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ট্রাম্প বলেন, ইরান যদি একটি চুক্তিতে আসে, তাহলে তারা নিজেদের খুব ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।

আলোচনায় বসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনও বিকল্প নেই বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ আর কয়েক ঘণ্টা বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি ইরান। দেশটি এখন পর্যন্ত কোনও প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠায়নি। যদিও পরবর্তী দফার আলোচনায় অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিচ্ছে না তেহরান।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, পাকিস্তানে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের কোনও সিদ্ধান্ত না নেওয়াটা কেবল যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাব নয়, বরং একটি গভীর সন্দেহবোধ থেকে সৃষ্টি হয়েছে।

নৌ-অবরোধ, ক্রু সদস্য ও তাদের পরিবারসহ একটি ইরানি জাহাজে হামলা এবং ভারত মহাসাগরের কাছে আরেকটি জাহাজ জব্দ করার ঘটনাগুলোকে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে।

তেহরানের কাছে যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি কোনও কূটনৈতিক প্রচেষ্টা নয়, বরং তাদের দাবি চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা হিসেবে গণ্য হচ্ছে। ইরান বলছে, সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকির মুখে অর্থবহ কূটনীতি চলতে পারে না। এ ধরনের অবস্থান সহজাতভাবেই স্ববিরোধী।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০