Shakil Shah
১৫ অক্টোবর ২০২২, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

শিরোপা জিতেছে ভারতীয় নারী দল। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

নারী এশিয়া কাপ ফাইনালে দাপুটে জয়ে শিরোপা জিতেছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় হারমানপ্রীত কৌররা।

এ নিয়ে নারী এশিয়া কাপের ৮ আসরের মধ্যে ৭বারই চ্যাম্পিয়ন হলো ভারত। শুধুমাত্র গতবার ২০১৮ আসরে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলংকা ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করতে পারে। জবাবে স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরিতে ভর করে ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় ভারত। শেফালি ভার্মাকে ৫ রানে বিদায় করেন রানাভিরা। এরপর দ্রুত বিদায় নেন জেমিমাহ রদ্রিগেসও। তবে আক্রমণাত্মক ছিলেন স্মৃতি। এই ব্যাটার শেষ পর্যন্ত ২৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কৌর ১১ রানে মাঠ ছাড়েন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে লংকান ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রানাভিরা। ‍ওশিদা রানাসিংহে ১৩ রান করলেও দলের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলার রেনুকা সিং ৩ ওভারে ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া রাজেশ্বরী গায়কড় ও স্নেহা রানা ২টি করে উইকেট পান।

রেনুকা সিং ম্যাচ সেরা হন। আর পুরো আসরে ১৩ উইকেট ও ৯৪ রান করা দিপ্তি শর্মা টুর্নামেন্ট সেরা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১১

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১২

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১৩

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৪

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৫

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১৬

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৭

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৮

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৯

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০