
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামের ফেডারেশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ সহ শ্রমিকরা।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।
সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অরে বিন্দু বেপারী বিন্দু ও মাসুদ রানা সুলতানসহ আরও অনেকে।
মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ই এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মামুন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ফরিদের অফিসে এসে চাঁদা চায়। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিস ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করা হয়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীও জানান তারা।