Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় এনেছে বাংলাদেশের। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে আগের ম্যাচের মতো এবারও ফিল্ডিং দিয়েই শুরু করতে হয় বাংলাদেশ দলকে।

প্রথমে ব্যাট করে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৯৯ রান। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে তামিম ও শান্তর ফিফটিতে ৩৫ ওভার ৩ বল খেলে জয় পায় টাইগাররা।

এর আগে, প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি নাহিদ রানা। তবে কামব্যাক করতেও সময় নেননি তরুণ পেসার। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন তিনি। এতে ১৯৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুরে ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে আঘাত হানেন নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ১৩ করে রান করেন নিকোলস।

নিজের পরের ওভারে এসে দ্বিতীয় শিকার তুলে নেন নাহিদ। এবার সাজঘরের পথ দেখান উইল ইয়ংকে। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ রান করে ফেরেন ইয়ং।

এরপর নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে ফেলেছিলে বাংলাদেশের বিপক্ষে। সেই প্রতিরোধ ভাঙতে আবারও নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি নাহিদ।

দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই উইকেট তুলে নেন নাহিদ। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন আব্বাস। বল ব্যাটের ওপরের অংশে লেগে যাচ্ছিল পেছনের দিকে। উইকেটরক্ষক লিটন দাস দুর্দান্তভাবে সেটিকে তালুবন্দি করেন। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে।

ব্যক্তিগত নবম ওভারে এসে চতুর্থ উইকেট শিকার করেন বাংলাদেশের নতুন গতিতারকা। আবারও জুট ভাঙতে তার ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক। প্রতিদান দিয়ে এবার ফেরান ডিন ফক্সক্রফটকে। নাহিদের শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন ফক্সক্রফট (৩৫ বলে ১৫ রান)।

নাহিদের বোলিং কোটায় যখন আর মাত্র এক ওভার বাকি। তখন অনেকেই চিন্তায় ছিলেন পঞ্চম উইকেট তুলে নিয়ে ফাইফার পূরণ করতে পারবেন কি নাহিদ। টাইগার পেসার পেরেছেন সেটি করতে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার তুলে নিয়েছেন ফাইফার।

নিজের পঞ্চম উইকেট হিসেবে নাহিদ ফেরান জেডেন লিনক্সকে। তার ১৪১.৬ কিলোমিটার গতির বলের কোনো উত্তর ছিল না লিনক্সের কাছে। বোল্ড হয়ে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০